, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সবচেয়ে কম মন্ত্রী পাচ্ছে সিলেট বিভাগ

নতুন মন্ত্রিসভায় বিভাগভিত্তিক প্রতিনিধিত্বে সবচেয়ে কম স্থান পেয়েছে সিলেট বিভাগ। এবার সিলেট থেকে মাত্র দুইজন পূর্ণমন্ত্রী অন্তর্ভুক্ত হয়েছেন, কোনো প্রতিমন্ত্রী রাখা হয়নি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সিলেট বিভাগ থেকে পূর্ণমন্ত্রী হিসেবে স্থান পেয়েছেন আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মোকতাদির।

অন্যদিকে চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ ১২ জনকে মন্ত্রিসভায় নেওয়া হয়েছে—এর মধ্যে ১০ জন পূর্ণমন্ত্রী এবং ২ জন প্রতিমন্ত্রী। ঢাকা, রংপুর, রাজশাহীসহ অন্যান্য বিভাগ থেকেও একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রী রাখা হয়েছে। সেই তুলনায় সিলেটের প্রতিনিধিত্ব সীমিত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট মহলের মতে, সংখ্যায় কম হলেও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে সিলেটের উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে বিভাগ হিসেবে বৃহত্তর সিলেটের প্রতিনিধিত্ব আরও বাড়ানো যেত বলেও মত রয়েছে।

নতুন মন্ত্রিসভার শপথ আজ বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জনপ্রিয়

সবচেয়ে কম মন্ত্রী পাচ্ছে সিলেট বিভাগ

প্রকাশের সময় : ১২ ঘন্টা আগে