, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে ভাবির সঙ্গে খাবারের স্বাদ নিয়ে ঝগড়া, বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু সুনামগঞ্জে ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমনদোজার ওপর হামলা দিরাইয়ে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে সংঘর্ষে প্রবাসীর মৃত্যু সিলেট বিভাগের একমাত্র এনসিপি প্রার্থী প্রীতম দাশের জামানত বাজেয়াপ্ত ছাত্রদলের ৫ কর্মীকে পুলিশে দিলেন বিএনপির নবনির্বাচিত এমপি হবিগঞ্জে মহাসড়কে বাস উল্টে নিহত ১, আহত ২০ আমার জয়টা একটি নামের ওপর দাঁড়িয়ে, সেটি হচ্ছে এম ইলিয়াস আলী : লুনা সিলেট ৬: বিজয়ের পর ভোটারদের ধন্যবাদ জানালেন এমরান আহমদ চৌধুরী সিলেটে ভূমিধস জয়ের পর নজর এখন মন্ত্রিসভায় : কারা পাচ্ছেন ডাক? মসজিদের মিম্বর থেকে জাতীয় সংসদে মুফতি আবুল হাসান

দিরাইয়ে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে সংঘর্ষে প্রবাসীর মৃত্যু

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

নিহত আঞ্জুর মিয়া (৪৫) উপজেলার তাড়ল ইউনিয়নের ধল আশ্রম গ্রামের মৃত সাদুল্লাহর ছেলে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ধল আশ্রম গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিয়ের দাওয়াত দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে নিকটাত্মীয় আনহার মিয়া ও আঞ্জুর মিয়ার লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়।

এর জের ধরে শনিবার আনহার মিয়ার পাশের কনের বাড়িতে বিয়ের মালামাল আনতে গেলে আঞ্জুর মিয়া প্রতিপক্ষের হামলার শিকার হন।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিরানী তালুকদার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তাড়ল ইউপি চেয়ারম্যান আলী আহমদ বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

সিলেটে ভাবির সঙ্গে খাবারের স্বাদ নিয়ে ঝগড়া, বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু

দিরাইয়ে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে সংঘর্ষে প্রবাসীর মৃত্যু

প্রকাশের সময় : ১২ ঘন্টা আগে