, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে ভাবির সঙ্গে খাবারের স্বাদ নিয়ে ঝগড়া, বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু সুনামগঞ্জে ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমনদোজার ওপর হামলা দিরাইয়ে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে সংঘর্ষে প্রবাসীর মৃত্যু সিলেট বিভাগের একমাত্র এনসিপি প্রার্থী প্রীতম দাশের জামানত বাজেয়াপ্ত ছাত্রদলের ৫ কর্মীকে পুলিশে দিলেন বিএনপির নবনির্বাচিত এমপি হবিগঞ্জে মহাসড়কে বাস উল্টে নিহত ১, আহত ২০ আমার জয়টা একটি নামের ওপর দাঁড়িয়ে, সেটি হচ্ছে এম ইলিয়াস আলী : লুনা সিলেট ৬: বিজয়ের পর ভোটারদের ধন্যবাদ জানালেন এমরান আহমদ চৌধুরী সিলেটে ভূমিধস জয়ের পর নজর এখন মন্ত্রিসভায় : কারা পাচ্ছেন ডাক? মসজিদের মিম্বর থেকে জাতীয় সংসদে মুফতি আবুল হাসান

ছাত্রদলের ৫ কর্মীকে পুলিশে দিলেন বিএনপির নবনির্বাচিত এমপি

নির্বাচন পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিজ দলের কয়েকজন কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন চাঁদপুর-৩ আসনের বিএনপির থেকে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন পরবর্তী সময়ে দেশীয় অস্ত্র নিয়ে দু’গ্রুপের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার রাতে জড়িতদের শনাক্ত করা হয়। পরে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে পাঁচ ছাত্রদল কর্মীকে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করা হয়।

গ্রেফতাররা হলেন শহরের ওয়ারলেস বাজার এলাকার নাছির গাজীর ছেলে নাহিদুল ইসলাম জনি (২২), লৎফুর রহমানের ছেলে মোবারক হোসেন বেপারী (২৬), ইব্রাহিম (ইবু) গাজীর ছেলে জনি গাজী (৩০)।

এছাড়া রাতেই ওয়ারলেস বাজার এলাকা থেকে মনির ও ফাহিম নামে আরও দুই যুবককে থানায় হস্তান্তর করা হয়।

চাঁদপুর মডেল থানার ওসি মো. ফয়েজ আহমেদ বলেন, গ্রেফতার ব্যক্তিদের থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

সিলেটে ভাবির সঙ্গে খাবারের স্বাদ নিয়ে ঝগড়া, বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু

ছাত্রদলের ৫ কর্মীকে পুলিশে দিলেন বিএনপির নবনির্বাচিত এমপি

প্রকাশের সময় : ১৪ ঘন্টা আগে