, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে রমজান প্রস্তুতি: দাম নির্ধারণ, আইনশৃঙ্খলা ও বাজার নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ সুহেল চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন বিএনপি যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সিলেট-৫: স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান, বিএনপির শফিকুরসহ ৫ নেতা বহিষ্কার দু’দিন নয়, শুধু নির্বাচনের দিনই সিলেটে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত দিরাইয়ে শিশির মনিরের শেষ নির্বাচনী জনসভা: হাওরের উন্নয়ন ও ঐক্যবদ্ধ সমাজের প্রতিশ্রুতি জেন-জি ভোটার: সিলেটের নির্বাচনের গেমচেঞ্জার! পাহাড়ের গুহা ও ঝোপে লুকানো এয়ারগান: সিলেটে যৌথ অভিযানে উদ্ধার শহীদদের স্মৃতিসৌধে বিএনপির জনসভার মঞ্চ: মৌলভীবাজারে জাতীয় মর্যাদার চরম অবমাননা নির্বাচিত হলে পাথর কোয়ারী খুলে দেব, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করব : জয়নাল আবেদীন সিলেট-২: বিএনপির জনসভায় যাওয়ার পথে হার্ট অ্যাটাকে বিশ্বনাথের সাবেক চেয়ারম্যানের মৃত্যু

সিলেটে রমজান প্রস্তুতি: দাম নির্ধারণ, আইনশৃঙ্খলা ও বাজার নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ

পবিত্র রমজান মাসে নগরবাসী নির্বিঘ্নে সিয়াম পালন করতে পারে তা নিশ্চিত করতে সিলেট সিটি করপোরেশন কঠোর ব্যবস্থা নিয়েছে। সম্প্রতি নগরভবনে অনুষ্ঠিত এক সভায় মাংসের নতুন দর নির্ধারণ করা হয়েছে। গরুর মাংস প্রতিকেজি ৭৫০ টাকা, মহিষ ৬৫০ টাকা, খাসি ১১০০ টাকা, ছাগল ও ভেড়া ১০০০ টাকা, সোনালী মুরগী ৩১০ টাকা এবং পোল্ট্রি মুরগী ১৭০ টাকা রাখা হয়েছে।

সভায় ব্যবসায়ীদের দোকান ও মার্কেটে মূল্য তালিকা প্রদর্শন, ভেজালমুক্ত পণ্য বিক্রি, এবং রমজানে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে এবং ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে অভিযান চলবে।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, “নগরবাসী যেন নির্বিঘ্নে সিয়াম পালন করতে পারে, তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যাতে কোনো সমস্যায় না পড়ে, তা নিশ্চিত করতে ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী বিক্রি অপরিহার্য।”

নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও পানির সরবরাহ নিশ্চিত করা হবে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন সাহরি ও ইফতারের সময়সূচী প্রকাশ করবে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাহরির আগে সাইরেন বাজাবে।

জনপ্রিয়

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে