, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে রমজান প্রস্তুতি: দাম নির্ধারণ, আইনশৃঙ্খলা ও বাজার নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ সুহেল চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন বিএনপি যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সিলেট-৫: স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান, বিএনপির শফিকুরসহ ৫ নেতা বহিষ্কার দু’দিন নয়, শুধু নির্বাচনের দিনই সিলেটে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত দিরাইয়ে শিশির মনিরের শেষ নির্বাচনী জনসভা: হাওরের উন্নয়ন ও ঐক্যবদ্ধ সমাজের প্রতিশ্রুতি জেন-জি ভোটার: সিলেটের নির্বাচনের গেমচেঞ্জার! পাহাড়ের গুহা ও ঝোপে লুকানো এয়ারগান: সিলেটে যৌথ অভিযানে উদ্ধার শহীদদের স্মৃতিসৌধে বিএনপির জনসভার মঞ্চ: মৌলভীবাজারে জাতীয় মর্যাদার চরম অবমাননা নির্বাচিত হলে পাথর কোয়ারী খুলে দেব, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করব : জয়নাল আবেদীন সিলেট-২: বিএনপির জনসভায় যাওয়ার পথে হার্ট অ্যাটাকে বিশ্বনাথের সাবেক চেয়ারম্যানের মৃত্যু
সিলেট ৪

নির্বাচিত হলে পাথর কোয়ারী খুলে দেব, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করব : জয়নাল আবেদীন

সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো: জয়নাল আবেদীন বলেছেন, নির্বাচিত হলে পাথরকোয়ারী খুলে দেব, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করব। তিনি এলাকাবাসীর দীর্ঘদিনের সংগ্রামের কথা স্মরণ করে বলেন, আপনাদের পরিশ্রমের ফসল হলো ১২ তারিখ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ফলাফল না পাওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিয়ে শেষ পর্যন্ত বিজয়ের মিছিল নিয়ে বাড়ি ফিরে যাওয়া।প্রতিপক্ষের হুমকি ও ভয় দেখানোর প্রসঙ্গ টেনে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, আমরা ২৪ এর জুলাই যোদ্ধা, কোন ভাড়াটিয়া বাহিনীর লাল চক্ষু আমরা ভয় পাই না। তাদের কারণেই পাথর কোয়ারী বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, আমরা নির্বাচিত হলে পাথর কোয়ারী খুলে দেব। ১২ তারিখ হল দাঁড়িপাল্লায় ভোট দিয়ে পাথর কোয়ারী খোলার দিন এবং দুর্নীতি বন্ধ করার দিন।

তিনি তার উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করে বলেন, নির্বাচিত হলে কোম্পানীগঞ্জে কলেজ-বিশ্ববিদ্যালয় স্থাপন, হাসপাতাল নির্মাণ, স্কুল-কলেজ-মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা এবং একটি শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। ২০২২ সালের বন্যার সময় এলাকাবাসীর দুঃখ-কষ্টের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ২২শের বন্যায় আমি আপনার পাশে থেকে আপনাদের দুঃখ কষ্ট উপলব্ধি করেছি, সেদিন তারা আপনাদের পাশে আসেনি। আজ আমি কথা দিচ্ছি, আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে করতেও দেব না। পাথরকোয়ারী খুলে দেব এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার গ্যাস সংযোগ নিশ্চিত করব।

আলহাজ্ব জয়নাল আবেদীন আজ সোমবার বিকেলে কোম্পানীগঞ্জে তাঁর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে ও জামায়াত নেতা মাষ্টার শফিকুল ইসলামের পরিচালনায় স্থানীয় টুকেরবাজার স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাশুক আহমদ, খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি হাফিজ মাসুম আহমেদ, সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি শফিকুল হক, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির, সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু আইয়ুব মঞ্জু, এনসিপি সিলেট জেলার যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শিপন, কোম্পানীগঞ্জ এনসিপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইমরান, জাতীয় যুবশক্তি সিলেটের মুখ্য সংগঠক মোহাম্মদ খালেকুজ্জামান, যুক্তরাজ্যের কাউন্সিলর আব্দুল মুবিন, ছাত্র মজলিস সাইফুর রহমান কলেজের সভাপতি আবু হামজা শফিক, সাংবাদিক শাব্বির আহমদ, কোম্পানিগঞ্জ জামায়াতের সাবেক আমীর আজমান আলী প্রমুখ।

এছাড়াও জনসভায় উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল বাসিত সেলিম, মাওলানা ইমাম উদ্দিন, মোঃ শাফি, রফিক আহমদ, আবু তোরাব, মইনুল ইসলাম, ইকবাল হোসেন ইমাদ, জুয়েল আমিন, আল আমিন, শামসুল ইসলাম, রহিম উদ্দিন, আহাদ মিয়া, কাওছার আহমদ প্রমুখ।
প্রধান অতিথি সকল নেতাকর্মী ও এলাকাবাসীকে ১২ তারিখ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

জনপ্রিয়

সিলেটে রমজান প্রস্তুতি: দাম নির্ধারণ, আইনশৃঙ্খলা ও বাজার নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ

সিলেট ৪

নির্বাচিত হলে পাথর কোয়ারী খুলে দেব, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করব : জয়নাল আবেদীন

প্রকাশের সময় : ৯ ঘন্টা আগে