, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে : ডিসি সারওয়ার আলম সুনামগঞ্জে ৩০০ টাকার বেত বিক্রিকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন সুনামগঞ্জে নির্বাচনের জন্য লাগানো সিসি ক্যামেরা চুরি সিলেটের কুচাই থেকে ৪ পেশাদার জুয়াড়ি গ্রেপ্তার সিলেটে ৯৫টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র, ‘অধিক গুরুত্বপূর্ণ’ ঘোষণা পুলিশের জিয়া সংসদ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন আজমল খান ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার জানুয়ারি মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫ জন ‘আইন সবার জন্য সমান না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না’ : সিলেটে অনশনে সিপিবি প্রার্থী সিলেটে মাহফিল থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন স্ত্রী, সন্ধানে স্বামীর আকুতি

জানুয়ারি মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫ জন

চলতি বছরের জানুয়ারি মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৫ জনের প্রাণহানি ও অন্তত ৩৫ জন আহত হয়েছেন। এ সময়ে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট ও হবিগঞ্জ জেলায়। তুলনামূলকভাবে কম দুর্ঘটনা ও প্রাণহানি হয়েছে মৌলভীবাজার জেলায়।

রোববার (৮ ফেব্রুয়ারি) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি মাসে সিলেট বিভাগে মোট ২৫টি সড়ক দুর্ঘটনা ঘটে। এর মধ্যে সিলেট জেলায় ৬টি দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১০ জন আহত হন। সুনামগঞ্জ জেলায় ৭টি দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১২ জন আহত হন। মৌলভীবাজার জেলায় ৪টি দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৪ জন আহত হন।

হবিগঞ্জ জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে; সেখানে ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলা আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক ও অনলাইন পত্রিকা, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় ও অপ্রকাশিত ঘটনা এবং নিসচা সিলেটের বিভিন্ন শাখা সংগঠনের তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নিহতদের মধ্যে ৪টি দুর্ঘটনায় ৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৭টি দুর্ঘটনায় ৭ জন সিএনজি ও টমটম চালক ও যাত্রী, ৮টি দুর্ঘটনায় ৮ জন বিভিন্ন যানবাহনের চালক এবং অপর ৮টি দুর্ঘটনায় ৮ জন পথচারী প্রাণ হারিয়েছেন।

নিসচা সড়ক দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগ জোরদার এবং ঝুঁকিপূর্ণ সড়কগুলোতে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে।

জনপ্রিয়

সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে : ডিসি সারওয়ার আলম

জানুয়ারি মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫ জন

প্রকাশের সময় : ১২ ঘন্টা আগে