, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে ছিনতাইকাণ্ডে জনতার হাতে আটক স্বেচ্ছাসেবক দল নেতা টিটন মল্লিক বহিস্কার আল-হিলাল থেকে করিন্থিয়ান্সে: নেইমারের সতীর্থ কাইও সিজারের নতুন ঠিকানা সিলেট-৩ : আলেমদের সতর্কবার্তা, মাওলানা রাজু বিষয়ে বাড়াবাড়ি নয় বড়লেখায় পুলিশের কাছ থেকে মাদক মামলার আসামি ছিনতাই সিলেটে ছিনতাইকারীকে ছাড়িয়ে নিতে বিএনপি কর্মীদের ফাঁড়ি ঘেরাও সিলেটে আমীরে জামায়াতের জনসভা ৭ ফেব্রুয়ারি: এসএমপি কমিশনারের নিরাপত্তা আশ্বাস সিলেটের হাওরে আগুনে পোড়ানো ও গলায় দড়িবাঁধা পাওয়া লাশ নিখোঁজ লন্ডনপ্রবাসীর তরুণ ভোটে নির্ধারিত হতে পারে সিলেটের ছয় আসনের ভাগ্য সিলেটে সদরে রহস্যজনক অগ্নিকাণ্ড: হার্ডওয়্যার দোকান পুড়ে ছাই, ক্ষতি ২৫ লাখ টাকা সিলেটে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের হিড়িক, নীরব প্রশাসন

সিলেটে বিএনপি-জামায়াতের মূল লড়াইয়ে ফল ঘুরিয়ে দিতে পারে বিদ্রোহী প্রার্থীরা

জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ২০ দিন বাকি থাকতেই সিলেট বিভাগজুড়ে নির্বাচনি উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। বিভাগের ১৯টি সংসদীয় আসনের প্রায় সবগুলোতেই এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। ভোটের মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মুখোমুখি হচ্ছে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। তবে বেশ কয়েকটি আসনে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে নামা বিদ্রোহী প্রার্থীরা।

দীর্ঘ ১৭ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনকে ঘিরে সিলেটের রাজনীতিতে নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালাচ্ছেন, দিচ্ছেন উন্নয়ন ও পরিবর্তনের নানা প্রতিশ্রুতি। ব্যস্ত হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরাও।

মর্যাদার আসন হিসেবে পরিচিত সিলেট-১ কেন্দ্র থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে বিএনপি। বৃহস্পতিবার আলিয়া মাদ্রাসা মাঠে দলটির শীর্ষ নেতৃত্বের বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় সিলেট বিভাগের পাঁচজন বিএনপি নেতাকে বহিষ্কার করেছে দল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে এবার দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। প্রতীক বরাদ্দ শেষে প্রার্থীরা নিজ নিজ এলাকায় ফিরে জোরেশোরে প্রচারণা শুরু করেছেন। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব সিলেট জেলার নির্বাচনি সমন্বয়ের দায়িত্ব দিয়েছে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে। তিনি ইতোমধ্যে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছেন।

আসনভিত্তিক হিসাবে সিলেট-১ আসনে ৮ জন, সিলেট-২ আসনে ৫ জন, সিলেট-৩ আসনে ৬ জন, সিলেট-৪ আসনে ৫ জন, সিলেট-৫ আসনে ৪ জন এবং সিলেট-৬ আসনে ৫ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। সিলেট বিভাগের একমাত্র নারী প্রার্থী হিসেবে সিলেট-২ আসনে আলোচনায় রয়েছেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লুনা।

এদিকে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির শাহজালাল উপশহর এলাকা থেকে প্রচারণা শুরু করেছেন। জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, একটি সর্বাঙ্গীন উন্নত ও বাসযোগ্য সিলেট গড়াই তার রাজনৈতিক লক্ষ্য। জলাবদ্ধতা নিরসন, সন্ত্রাস ও মাদক নির্মূলে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

অন্যদিকে একই আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবীবুর রহমান নগরীর সোবহানীঘাট এলাকায় তার নির্বাচনি প্রধান কার্যালয় উদ্বোধন করেন। তিনি বলেন, কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ১০ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে হবে। দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সব মিলিয়ে সিলেট বিভাগে নির্বাচনি সমীকরণ ক্রমেই জটিল হয়ে উঠছে। বিএনপি-জামায়াতের মূল লড়াইয়ের পাশাপাশি বিদ্রোহী প্রার্থীদের ভূমিকা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

জনপ্রিয়

সিলেটে ছিনতাইকাণ্ডে জনতার হাতে আটক স্বেচ্ছাসেবক দল নেতা টিটন মল্লিক বহিস্কার

সিলেটে বিএনপি-জামায়াতের মূল লড়াইয়ে ফল ঘুরিয়ে দিতে পারে বিদ্রোহী প্রার্থীরা

প্রকাশের সময় : ০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬