, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হজের পর ঢাকা-সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট ফের চালু হবে : প্রবাসী কল্যাণ মন্ত্রী ডিজিএফআই’র মহাপরিচালক সিলেটের কায়সার প্রথম দিনেই চমক: নগর ভবনের ফটকে বসে কাইয়ুম চৌধুরীর উপস্থিতি তদারকি আধুনিক বৃটেন গঠনে সিলেটিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : যুক্তরাজ্যের হাইকমিশনার মৌলভীবাজারে জিলাপিতে বিষাক্ত হাইড্রোজ ব্যবহারের দায়ে বেঙ্গল সুইট ফুডকে ১৬ লাখ টাকা জরিমানা জগদল ইউপি চেয়ারম্যান পদে এমদাদুল হককে চান স্থানীয়রা সিলেটে রসমেলা-ফিজাসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা দুই লাখ চাঁদা না পেয়ে মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করাকে কেন্দ্র করে বিরোধ, ছুরিকাঘাতে যুবক খুন সিলেটের বিয়ানীবাজারে ৭০ লাখ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ

প্রথম দিনেই চমক: নগর ভবনের ফটকে বসে কাইয়ুম চৌধুরীর উপস্থিতি তদারকি

দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই ভিন্ন বার্তা দিলেন সিলেট সিটি করপোরেশন–এর নতুন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে নগর ভবনের প্রধান ফটকে বসে তিনি নিজেই কর্মকর্তা–কর্মচারীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন।

নগর ভবনে ঢুকতে এসে প্রশাসককে ফটকে বসে থাকতে দেখে অনেকেই বিস্মিত হন। কেউ দ্রুত ভেতরে প্রবেশ করেন, কেউ সালাম জানান, আবার কেউ দাঁড়িয়ে ছবি তোলেন। সকাল ৮টা ৫৪ মিনিটে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার এসে প্রশাসকের পাশে যোগ দেন।

সকাল ৯টার পর যারা কার্যালয়ে প্রবেশ করেন, তাদের সঙ্গে সরাসরি কথা বলেন প্রশাসক। রমজান মাসে সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টায় অফিসে উপস্থিত থাকার বিষয়টি তিনি স্মরণ করিয়ে দেন। পরে নিজ কার্যালয়ে গিয়ে অল্প সময়ের মধ্যেই বাজার, পানি, প্রকৌশল ও স্বাস্থ্য শাখাসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

পরিদর্শনে কয়েকজন কর্মকর্তা–কর্মচারীর অনুপস্থিতি ধরা পড়ে। এ সময় অনুপস্থিতদের তালিকা তৈরির নির্দেশ দেন তিনি। এরপর সাড়ে ৯টার দিকে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রথম দিন হিসেবে আমরা কঠোর পদক্ষেপ নেইনি। তবে একটি স্পষ্ট বার্তা দিয়েছি নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকতে হবে। ভবিষ্যতে অনুপস্থিতি হলে তা গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।

দায়িত্বের প্রথম সকালেই মাঠে নেমে শৃঙ্খলা জোরদারের ইঙ্গিত দিলেন সিসিকের নতুন প্রশাসক।

জনপ্রিয়

হজের পর ঢাকা-সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট ফের চালু হবে : প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রথম দিনেই চমক: নগর ভবনের ফটকে বসে কাইয়ুম চৌধুরীর উপস্থিতি তদারকি

প্রকাশের সময় : ১২ ঘন্টা আগে