, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হজের পর ঢাকা-সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট ফের চালু হবে : প্রবাসী কল্যাণ মন্ত্রী ডিজিএফআই’র মহাপরিচালক সিলেটের কায়সার প্রথম দিনেই চমক: নগর ভবনের ফটকে বসে কাইয়ুম চৌধুরীর উপস্থিতি তদারকি আধুনিক বৃটেন গঠনে সিলেটিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : যুক্তরাজ্যের হাইকমিশনার মৌলভীবাজারে জিলাপিতে বিষাক্ত হাইড্রোজ ব্যবহারের দায়ে বেঙ্গল সুইট ফুডকে ১৬ লাখ টাকা জরিমানা জগদল ইউপি চেয়ারম্যান পদে এমদাদুল হককে চান স্থানীয়রা সিলেটে রসমেলা-ফিজাসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা দুই লাখ চাঁদা না পেয়ে মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করাকে কেন্দ্র করে বিরোধ, ছুরিকাঘাতে যুবক খুন সিলেটের বিয়ানীবাজারে ৭০ লাখ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ

মৌলভীবাজারে জিলাপিতে বিষাক্ত হাইড্রোজ ব্যবহারের দায়ে বেঙ্গল সুইট ফুডকে ১৬ লাখ টাকা জরিমানা

জিলাপি নিষিদ্ধ হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইড) ব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় মৌলভীবাজারের স্বনামধন্য খাদ্য প্রতিষ্ঠান বেঙ্গল সুইট ফুডকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে মৌলভীবাজার বিশুদ্ধ খাদ্য আদালত।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলা কার্যালয়ের বাংলাদেশ নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইড) শনাক্তের পরিপ্রেক্ষিতে আদালত এ জরিমানা করেছেন।

সূত্র জানায়, গত বছরের ২৮ আগস্ট বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক দীপংকর ব্রহ্মচারী বাদী হয়ে ‘বেঙ্গল সুইট ফুড’ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালত মৌলভীবাজারে মামলা করেন।

জানা যায়, মামলার ধারাবাহিক শুনানি শেষে বিশুদ্ধ খাদ্য আদালত ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক আরিফ বিল্লাহ তারেক বেঙ্গল সুইট ফুডকে জরিমানা করেন।

কারণ, হাইড্রোজ একটি বিষাক্ত রাসায়নিক দ্রব্য, যা খাদ্য উৎপাদনে ব্যবহার ‘খাদ্য-সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধিমালা-২০১৭’ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ এবং ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

মো. শাকিব হোসাইন বলেন, ২৩ ফেব্রুয়ারি ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’র দুটি ধারায় বিচারক ‘বেঙ্গল সুইট ফুড’ প্রতিষ্ঠানকে ১৬ লাখ টাকা জরিমানা আরোপ ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। তবে এখন পর্যন্ত বেঙ্গল কর্তৃপক্ষ জরিমানার ওই ১৬ লাখ টাকা দেয়নি।

হাইড্রোজযুক্ত খাবার গ্রহণের ফলে শরীরের বিভিন্ন অঙ্গ বিশেষ করে কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়াও পাকস্থলির ক্যান্সার, পেটের পীড়া ও আলসার, মানবদেহের বিভিন্ন হরমোনের কার্যক্রমে ব্যাঘাত ঘটায় বলে জানান এ কর্মকর্তা।

জনপ্রিয়

হজের পর ঢাকা-সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট ফের চালু হবে : প্রবাসী কল্যাণ মন্ত্রী

মৌলভীবাজারে জিলাপিতে বিষাক্ত হাইড্রোজ ব্যবহারের দায়ে বেঙ্গল সুইট ফুডকে ১৬ লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ২৪ ঘন্টা আগে