, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জে সিন্ডিকেট করলে ছাড় নয়: বাজারে নেমে কঠোর বার্তা দিলেন জেলা প্রশাসক ও এসপি আধ্যাত্মিক সিলেটে চাঁদাবাজের ঠাঁই নেই: কঠোর বার্তা জেলা প্রশাসকের ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত দক্ষিণ সুরমায় বারি উদ্ভাবিত তৈল ফসলের উৎপাদন কলাকৌশলের উপর মাঠ দিবস অনুষ্ঠিত সিলেটে ১০ হাজার টাকা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা? শিশুমৃত্যুতে চাঞ্চল্য সিলেটে বারি উদ্ভাবিত তৈল ফসলের উৎপাদন কলাকৌশলের উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত সিলেটে তুচ্ছ ঘটনার জেরে হামলা, মামলা হলেও গ্রেপ্তার নেই পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস শিক্ষার্থী ফেরদৌস ইমাদ আর নেই সুনামগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে ইউপি কার্যালয় ভাঙচুর ও প্রাণনাশের হুমকি হাইড্রোলিক হর্ণে অতিষ্ঠ নগরবাসী, কঠোর অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশ

আধ্যাত্মিক সিলেটে চাঁদাবাজের ঠাঁই নেই: কঠোর বার্তা জেলা প্রশাসকের

সিলেটে চাঁদাবাজদের বিরুদ্ধে আবারও কঠোর বার্তা দিয়েছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি বলেছেন, “এই আধ্যাত্মিক সিলেট নগরে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। এখানে সবাই শান্তিতে ব্যবসা-বাণিজ্য করবে, সুন্দরভাবে জীবন-যাপন করবে।”

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নগরের লালদিঘীরপাড় হকার্স মার্কেট এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

পরিদর্শনের সময় জেলা প্রশাসক ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং জানতে চান, তাদের কাছে কেউ চাঁদা দাবি করছে কি না। উপস্থিত ব্যবসায়ীরা এ ধরনের কোনো অভিযোগ নেই বলে জানান।

এ সময় জেলা প্রশাসক ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “কেউ যদি আপনাদের কাছে চাঁদা চায় বা চাঁদার দাবি নিয়ে হাজির হয়, আপনারা তাদের ধরেই আমাদের খবর দিন। আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।”

তিনি আরও বলেন, প্রশাসন এমনিতেই চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযান ও নজরদারির মাধ্যমে চাঁদাবাজদের দমন করা হচ্ছে বলেও জানান তিনি।

পরিদর্শনকালে র‍্যাব-৯ এর সদস্য, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের কর্মকর্তা এবং সিলেট সিটি করপোরেশন এর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

সুনামগঞ্জে সিন্ডিকেট করলে ছাড় নয়: বাজারে নেমে কঠোর বার্তা দিলেন জেলা প্রশাসক ও এসপি

আধ্যাত্মিক সিলেটে চাঁদাবাজের ঠাঁই নেই: কঠোর বার্তা জেলা প্রশাসকের

প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে