, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জে সিন্ডিকেট করলে ছাড় নয়: বাজারে নেমে কঠোর বার্তা দিলেন জেলা প্রশাসক ও এসপি আধ্যাত্মিক সিলেটে চাঁদাবাজের ঠাঁই নেই: কঠোর বার্তা জেলা প্রশাসকের ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত দক্ষিণ সুরমায় বারি উদ্ভাবিত তৈল ফসলের উৎপাদন কলাকৌশলের উপর মাঠ দিবস অনুষ্ঠিত সিলেটে ১০ হাজার টাকা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা? শিশুমৃত্যুতে চাঞ্চল্য সিলেটে বারি উদ্ভাবিত তৈল ফসলের উৎপাদন কলাকৌশলের উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত সিলেটে তুচ্ছ ঘটনার জেরে হামলা, মামলা হলেও গ্রেপ্তার নেই পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস শিক্ষার্থী ফেরদৌস ইমাদ আর নেই সুনামগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে ইউপি কার্যালয় ভাঙচুর ও প্রাণনাশের হুমকি হাইড্রোলিক হর্ণে অতিষ্ঠ নগরবাসী, কঠোর অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশ

সিলেটে তুচ্ছ ঘটনার জেরে হামলা, মামলা হলেও গ্রেপ্তার নেই

সিলেট নগরের ২৭ নং ওয়ার্ডের শিববাড়ি পৈত্যপাড়ায় তুচ্ছ ঘটনার জেরে হামলা চালিয়ে ৪ জনকে আহত করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ইফতারের সময়ে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় ১০ জনের বিরুদ্ধে সিলেটের মোগলাবাজার থানায় ভূক্তভোগীদের পক্ষ থেকে মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

হামলায় আহতরা হলেন পৈত্যপাড়ায় রাজেশ রায়, রাহুল রায়, তাদের মা এবং রাহুল রায়ের স্ত্রী লাবনী রায়। আহতদের মধ্যে রাজেশ রায় এবং তার মা সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি আছেন।

এদিকে, হামলার খবর পেয়ে শনিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপি নেতারা।

হামলায় আহত রাহুল রায় বাদী হয়ে শনিবারই মোগলবাজার থানায় ১০ জনকে অভিযুক্ত করে মামলা করেন।

রাহুল রায় রোববার রাতে বলেন, বিকেলে একটি শিশুর মোটর সাইকেলের সিটের কাভার কাটা নিয়ে কথাকাটাকাটির জেরে সন্ধ্যায় অতর্কিতে হামলা চালানো হয়।

এ ব্যাপারে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন রোববার রাতে সিলেটটুডেকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে

জনপ্রিয়

সুনামগঞ্জে সিন্ডিকেট করলে ছাড় নয়: বাজারে নেমে কঠোর বার্তা দিলেন জেলা প্রশাসক ও এসপি

সিলেটে তুচ্ছ ঘটনার জেরে হামলা, মামলা হলেও গ্রেপ্তার নেই

প্রকাশের সময় : ৭ ঘন্টা আগে