, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জে সিন্ডিকেট করলে ছাড় নয়: বাজারে নেমে কঠোর বার্তা দিলেন জেলা প্রশাসক ও এসপি আধ্যাত্মিক সিলেটে চাঁদাবাজের ঠাঁই নেই: কঠোর বার্তা জেলা প্রশাসকের ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত দক্ষিণ সুরমায় বারি উদ্ভাবিত তৈল ফসলের উৎপাদন কলাকৌশলের উপর মাঠ দিবস অনুষ্ঠিত সিলেটে ১০ হাজার টাকা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা? শিশুমৃত্যুতে চাঞ্চল্য সিলেটে বারি উদ্ভাবিত তৈল ফসলের উৎপাদন কলাকৌশলের উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত সিলেটে তুচ্ছ ঘটনার জেরে হামলা, মামলা হলেও গ্রেপ্তার নেই পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস শিক্ষার্থী ফেরদৌস ইমাদ আর নেই সুনামগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে ইউপি কার্যালয় ভাঙচুর ও প্রাণনাশের হুমকি হাইড্রোলিক হর্ণে অতিষ্ঠ নগরবাসী, কঠোর অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশ

হাইড্রোলিক হর্ণে অতিষ্ঠ নগরবাসী, কঠোর অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশ

সিলেটে মোটরসাইকেল চালকদের একটি অংশের জন্য দুঃসংবাদ দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বিশেষ করে যারা হাইড্রোলিক হর্ণ ব্যবহার করে শব্দ দূষণ ঘটাচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ প্রশাসন।

রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে সিলেটভিউকে বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

নগরীর নাগরিক সমস্যাগুলোর মধ্যে হাইড্রোলিক হর্ণ বর্তমানে অন্যতম প্রধান সমস্যা হিসেবে দেখা দিয়েছে। দিনের বেলায় নগরীর ব্যস্ত সড়কে একসঙ্গে একাধিক মোটরসাইকেল উচ্চ শব্দে হর্ণ বাজালে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। বিশেষ করে হৃদরোগী ও শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিদের জন্য এ ধরনের শব্দ মারাত্মক ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

সচেতন মহল মনে করছে, এ সমস্যার সমাধানে আইনের পাশাপাশি সামাজিক সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে বাস্তবে তা কার্যকর হচ্ছে না। প্রায় প্রতিদিনই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানির খবর পাওয়া গেলেও বেপরোয়া চালকদের নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে।

এ পরিস্থিতিতে এসএমপি জানায়, দীর্ঘদিন ধরেই বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। নগরীর প্রতিটি থানা ও ফাঁড়ি এলাকায় টহল জোরদার করা হয়েছে। বেপরোয়া গতিতে চলাচল ও হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া রয়েছে।

পুলিশ জানিয়েছে, আগের নির্দেশনার পাশাপাশি টহল পুলিশ আরও কঠোরভাবে অভিযান পরিচালনা করবে। এ ধরনের চালকদের আটক করে আইনের আওতায় আনতে তারা প্রস্তুত বলেও জানিয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

জনপ্রিয়

সুনামগঞ্জে সিন্ডিকেট করলে ছাড় নয়: বাজারে নেমে কঠোর বার্তা দিলেন জেলা প্রশাসক ও এসপি

হাইড্রোলিক হর্ণে অতিষ্ঠ নগরবাসী, কঠোর অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশ

প্রকাশের সময় : ১২ ঘন্টা আগে