সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন-নূর বলেছেন, রমজান আমাদের ত্যাগের শিক্ষা দেয়। রমজান মাস সিয়াম সাধনা ও তাকওয়ার মাস, কল্যাণ ও বরকতের মাস, রহমত ও মাগফিরাত এবং জাহান্নামের অগ্নি থেকে মুক্তি লাভের মাস। মহান আল্লাহ এ মাসটিকে বহু ফজিলত ও মর্যাদা দিয়ে অভিষিক্ত করেছেন। মাহে রমজান মুমিনদের আত্মগঠন ও প্রশিক্ষণের জন্য এক অনন্য সেরা মাস।
তিনি আরো বলেন, পর্যটন ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং পেশাগত ঐক্যকে আরও নিবিড় ও সুদৃঢ় করে। সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর আধুনিকায়ন এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব সিলেটের সদস্যরা পর্যটকদের মানসম্মত সেবার মাধ্যমে সিলেটের পর্যটন স্পটগুলো তুলে ধরছেন। এই সংগঠনকে সরকারিভাবে সহযোগিতা করার জন্য আহ্বান জানান তিনি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) নগরীর বারুতখানা পয়েন্টস্থ ফুড প্যারাডাইজ রেস্টুরেন্টের হলরুমে সিলেটের ভ্রমণ ও পর্যটন ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠন ‘ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব সিলেটের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সংগঠনের সভাপতি হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মুহাম্মদ শফি উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, পর্যটন মোটেল ইউনিটের ব্যবস্থাপক আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফয়সল আমিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ‘ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব সিলেটের সহ-সভাপতি আহমদ হাসান সায়ীম, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম রাফি।
উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মো: শামীম আহমদ সুমন, সাংগঠনি সম্পাদক সাকিল হোসেন, প্রচার সম্পাদক মো: ফয়সল আহমদ, সদস্য মো: মিসবাহ উর রহমান. মোহাম্মদ এনামুল কবির।
ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামী সিলেট মহানগরের নায়েবে আমীর নুরুল ইসলাম বাবুল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মো: জাম্মান আহমদ। বিজ্ঞপ্তি

প্রেস বিজ্ঞপ্তি 


















