, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেট নগরে বেপরোয়া মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত, বন্ধু আহত চা-শ্রমিকদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ দুর্নীতির বিরুদ্ধে সর্তক অবস্থানে রয়েছে সরকার : সুনামগঞ্জে পানিসম্পদমন্ত্রী ওসমানীনগরে চুরির গরু দিয়ে প্রবাসী বিএনপি নেতার ইফতার পার্টি! ৩৬ হাজার ভোটে জয়ী সাংসদ হাসপাতালে, দায়িত্ব কার্যক্রম নিয়ে উদ্বেগ বিশ্বনাথে মানসিক সমস্যায় ভোগা তরুণীর আত্মহত্যা সিলেটে পাথরবাহী ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা নিহত সিলেটের কালীঘাটস্থ জগন্নাথ জিউর আখড়ার কার্যকরী কমিটি গঠন সিলেটে ছিনতাই: ৪ দিনেও গ্রেপ্তার না হওয়ায় এয়ারপোর্টে থানার ওসি শাহ মুবাশ্বিরকে অব্যাহতি মৌলভীবাজারে ছুরিকাঘাতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার

দুর্নীতির বিরুদ্ধে সর্তক অবস্থানে রয়েছে সরকার : সুনামগঞ্জে পানিসম্পদমন্ত্রী

সুনামগঞ্জে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, হাওরের ফসল রক্ষা বাঁধ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবং এতে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না। সরকার এ প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সরাসরি তদারকি জোরদার করা হয়েছে।

শুক্রবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার তাল হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পানিসম্পদমন্ত্রী জানান, হাওরের ফসল রক্ষা বাঁধ প্রকল্পটি সরাসরি পানি সম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে, যাতে কাজের মান বজায় থাকে এবং কোনো অনিয়মের সুযোগ না থাকে।

তিনি বলেন, “বিগত সময়ে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ছিল। ভবিষ্যতে যেন এসব অনিয়ম আর না ঘটে, সে জন্য আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।” খাল খনন, নদী খনন ও বাঁধ নির্মাণ-এই তিনটি কাজকে সরকারের অন্যতম প্রধান দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, এসব প্রকল্পে কেউ যেন দুর্নীতি করতে না পারে, সে জন্য সরকার পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হবে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় তিনি হাওর এলাকায় ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে এসেছেন। প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে এই অঞ্চলের কৃষক ও সাধারণ মানুষের খোঁজখবর রাখছেন এবং হাওরবাসীর জীবন-জীবিকার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্ত্রী জানান, সরকারের লক্ষ্য একটাই-হাওরের ফসল রক্ষা নিশ্চিত করা, কৃষকের ঘাম ঝরানো ফসল বাঁচানো এবং দুর্নীতিমুক্ত উন্নয়ন বাস্তবায়ন।

জনপ্রিয়

সিলেট নগরে বেপরোয়া মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত, বন্ধু আহত

দুর্নীতির বিরুদ্ধে সর্তক অবস্থানে রয়েছে সরকার : সুনামগঞ্জে পানিসম্পদমন্ত্রী

প্রকাশের সময় : ২ ঘন্টা আগে