, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চা-শ্রমিকদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ দুর্নীতির বিরুদ্ধে সর্তক অবস্থানে রয়েছে সরকার : সুনামগঞ্জে পানিসম্পদমন্ত্রী ওসমানীনগরে চুরির গরু দিয়ে প্রবাসী বিএনপি নেতার ইফতার পার্টি! ৩৬ হাজার ভোটে জয়ী সাংসদ হাসপাতালে, দায়িত্ব কার্যক্রম নিয়ে উদ্বেগ বিশ্বনাথে মানসিক সমস্যায় ভোগা তরুণীর আত্মহত্যা সিলেটে পাথরবাহী ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা নিহত সিলেটের কালীঘাটস্থ জগন্নাথ জিউর আখড়ার কার্যকরী কমিটি গঠন সিলেটে ছিনতাই: ৪ দিনেও গ্রেপ্তার না হওয়ায় এয়ারপোর্টে থানার ওসি শাহ মুবাশ্বিরকে অব্যাহতি মৌলভীবাজারে ছুরিকাঘাতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার টানা ৩ দিন সিলেটে বজ্রসহ বৃষ্টির আভাস

মৌলভীবাজারে ছুরিকাঘাতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে লছমুন রিকমুন নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ তার ছেলে বিষ্ণু প্রসাদ রিকমুনকে (২৭) গ্রেপ্তার করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ২৪ ফেব্রুয়ারি রাতে কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানে ছুরিকাঘাতের এই ঘটনা ঘটে। পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে ঝগড়া শুরু হয় বলে জানা গেছে।

তিনি বলেন, ঝগড়ার এক পর্যায়ে ছেলে ধারালো অস্ত্র দিয়ে তার বাবাকে পেটে একাধিকবার ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

গুরুতর আহত অবস্থায় লছমুন রিকমুনকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, ঘটনার পর থেকে অভিযুক্ত বিষ্ণু প্রসাদ রিকমুন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে।

জনপ্রিয়

চা-শ্রমিকদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ

মৌলভীবাজারে ছুরিকাঘাতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার

প্রকাশের সময় : ১২ ঘন্টা আগে