, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা

সিলেটে নেশাগ্রস্ত হয়ে মাকে নির্যাতন : ছেলেকে পুলিশে দিলেন বাবা, ৩ মাসের কারাদণ্ড 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ছেলে তোফাজ্জল ইসলামকে (২২) সংশোধন করতে না পেরে পুলিশে তুলে দিয়েছেন বাবা হাবিব মিয়া। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের রাজনগর গ্রাম থেকে তোফাজ্জলকে পুলিশ গ্রেপ্তার করে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তোফাজ্জল ইসলাম ওই গ্রামের হাবিব মিয়ার ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, হাবিব মিয়া বিদেশে থাকতেন। ছেলে তোফাজ্জল নেশাগ্রস্ত অবস্থায় মাকে নির্যাতন করে জেনে তিনি দেশে ফিরে আসেন। ছেলেকে বোঝাবার চেষ্টা করেন কিন্তু সংশোধন হয়নি। তিনি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ করেন।

তিনি আরো বলেন, অভিযোগ পেয়ে তোফাজ্জলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া তাকে তিন মাসের কারাদণ্ড দেন।

তোফাজ্জলকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

জনপ্রিয়

সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী

সিলেটে নেশাগ্রস্ত হয়ে মাকে নির্যাতন : ছেলেকে পুলিশে দিলেন বাবা, ৩ মাসের কারাদণ্ড 

প্রকাশের সময় : ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫