, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের ইরানের পাশে থাকার ঘোষণা চীনের দ্বীনি হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসন মেনে চলা অপরিহার্য : অ্যাডভোকেট আব্দুর রব সিলেট থেকে রোহিঙ্গা যুবক আটক লাফার্জের বিরুদ্ধে ষড়যন্ত্র, ঠিকাদারি না পেয়ে মামলা লাফার্জহোলসিম এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ: এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

দক্ষিণ সুরমায় এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি’র আগমন উপলক্ষে তেতলি ইউনিয়ন পরিষদ পরিদর্শনের সময় উন্নয়নের নতুন আশার সঞ্চার হয়েছে বলে মন্তব্য করেন সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক)।

তিনি সিলেট-৩ আসনের পক্ষ থেকে নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীকে স্বাগত জানিয়ে এলাকার দীর্ঘদিনের অবহেলিত অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন।

এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি’র দক্ষিণ সুরমা সফর উপলক্ষে এম এ মালিক বলেন, গত ১৫ বছরে দক্ষিণ সুরমার অনেক গুরুত্বপূর্ণ উন্নয়নকাজ বাস্তবায়ন হয়নি। বিশেষ করে রাস্তাঘাট, কালভার্ট, ছোট-বড় ব্রিজ এবং খাল-নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগের প্রয়োজন রয়েছে।
তিনি আশা ব্যক্ত করে বলেন, প্রতিমন্ত্রীর গতিশীল নেতৃত্বে সিলেট-৩ আসনের বিভিন্ন ইউনিয়নের অবকাঠামোগত সমস্যার দ্রুত সমাধান হবে। বাগমারা, বেলকোনা, বালাগঞ্জের বাংলাবাজারসহ বিভিন্ন এলাকার সড়কের বেহাল দশা তুলে ধরে তিনি জানান, এসব এলাকায় নতুন ব্রিজ ও কালভার্ট নির্মাণ এখন সময়ের দাবি।

প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে তেতলী ইউনিয়ন অফিস পরিদর্শন করা হয়েছে এবং দক্ষিণ সুরমা উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ প্রস্তুতি গ্রহণ করেছেন। তিনি জানান, প্রতিমন্ত্রী আগামীকাল সকাল ১০টায় ইউনিয়ন অফিসে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

এম এ মালিক দক্ষিণ সুরমা উপজেলা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে আন্তরিক স্বাগত জানিয়ে উন্নয়ন কার্যক্রমে সার্বিক সহযোগিতা কামনা করেন।

জনপ্রিয়

হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি

এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

প্রকাশের সময় : এক ঘন্টা আগে