জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী আজ বুধবার (৪ মার্চ) সিলেটে অবস্থান করবেন। তিনি পবিত্র রমজান মাসের ১৫তম তারাবির নামাজ আদায় করবেন হযরত শাহজালাল (রহ.) দরগাহ কেন্দ্রীয় জামে মসজিদে।
দলীয় সূত্রে জানা গেছে, তিনি মুসল্লিদের সঙ্গে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নামাজ আদায় করবেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করবেন।

নিজস্ব প্রতিবেদক 
















