, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম
আনুষ্ঠানিক অনুমোদন সম্পন্ন

সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম

সিলেট নগরীর কেন্দ্রস্থলে অবস্থিত কবি নজরুল অডিটোরিয়ামের নাম পুনরায় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে অডিটোরিয়ামটি এম. সাইফুর রহমান-এর নামে পরিচালিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে অডিটোরিয়াম পরিদর্শনকালে তিনি বলেন, “নাম পরিবর্তনের আনুষ্ঠানিক অনুমোদন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।” তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন, অডিটোরিয়ামের নামফলকে সাইফুর রহমানের নাম স্পষ্ট ও বড় আকারে সংযোজন করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, “এম সাইফুর রহমান অডিটোরিয়াম নামে বরাদ্ধ ও অনুমোদন দেওয়া হয়ছে। সেটি এই অডিটোরিয়ামের উন্নয়নে ব্যয় করা হবে।”

এসময় উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। তিনি নাম পরিবর্তনের অনুমোদন প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী জানান, “প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।”

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “বর্তমানে অডিটোরিয়ামটি জেলা প্রশাসনের অধীনে পরিচালিত হচ্ছে। এতে নিয়মিত তদারকির ঘাটতি রয়েছে। সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে এটি সিটি করপোরেশনের আওতায় আনা প্রয়োজন।” প্রতিমন্ত্রী এ প্রস্তাবে সম্মতি জানান এবং বিষয়টি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

প্রতিষ্ঠার সময় মিলনায়তনটির নাম ছিল ‘সিলেট অডিটোরিয়াম’। পরবর্তীতে চারদলীয় জোট সরকারের আমলে সংস্কারের পর তৎকালীন অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য এম. সাইফুর রহমানের নামে নামকরণ করা হয়। পরে আওয়ামী লীগ সরকারের সময়ে নাম পরিবর্তন করে রাখা হয় ‘কবি নজরুল অডিটোরিয়াম’। এবার নাম পরিবর্তনের মাধ্যমে সাইফুর রহমানের নাম পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হলো।

জনপ্রিয়

প্রকাশের সময় : এক ঘন্টা আগে