, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা

সিলেটে গরম ও লোডশেডিংয়ে নাকাল সাধারণ মানুষ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৮ পড়া হয়েছে

সিলেট গরমের তীব্রতা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লোডশেডিংও বৃদ্ধি পাওয়ায় সিলেটের জনজীবন দুর্ভোগে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই সিলেট নগরীসহ পুরো বিভাগে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং চলছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেট বিভাগীয় অফিস সূত্র জানিয়েছে, দেশে হঠাৎ বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় এবং উৎপাদন কমে যাওয়ায় সিলেটেও লোডশেডিং পরিস্থিতি তৈরি হয়েছে। পিডিবি আশা করছে, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।

পিডিবি সিলেট সূত্র জানায়, জাতীয় গ্রিড থেকে সরবরাহ সংকটের কারণে দিনে-রাতে একাধিকবার লোডশেডিং দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট বিভাগের বিদ্যুতের চাহিদা ছিল ২৪০ মেগাওয়াটেরও বেশি, কিন্তু সরবরাহ মিলেছে মাত্র ১৭০ মেগাওয়াট। এর ফলে ৩০ শতাংশ লোডশেডিং কার্যকর করা হয়েছে।

সিলেট জেলায় বিদ্যুতের চাহিদা ছিল ১৫০ মেগাওয়াট, কিন্তু সরবরাহ পেয়েছে মাত্র ১০০ মেগাওয়াট। ফলে জেলায় ৩৬ শতাংশ লোডশেডিং হয়েছে। এই কারণে সিলেটের বিভিন্ন এলাকায় এক ঘন্টা পর পর বিদ্যুৎ বন্ধ হচ্ছে।

পিডিবি সিলেট বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির জানান, “জাতীয় গ্রিড থেকে সরবরাহ কম হওয়ায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এটি কতদিন চলবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে ২-৩ দিনের মধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতির সম্ভাবনা আছে।”

সিলেটবাসী জানিয়েছেন, গরম এবং বারবার লোডশেডিংয়ের কারণে দৈনন্দিন কাজ ও ব্যবসায়িক কর্মকাণ্ড বিপর্যস্ত হচ্ছে। বিশেষ করে স্কুল, কলেজ ও অফিসের কাজ প্রভাবিত হচ্ছে।

জনপ্রিয়

সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী

সিলেটে গরম ও লোডশেডিংয়ে নাকাল সাধারণ মানুষ

প্রকাশের সময় : ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫