, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা

সিলেটের ৩৮টি আটোরিকশার চার্জার স্টেশনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সিলেট নগরীতে শৃঙ্খলা ফেরাতে ও নিরাপদ সড়ক নিশ্চিতে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে প্রশাসন। চলমান এ অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশার (টমটমের) চার্জিং পয়েন্টগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় চার্জিং সেন্টারগুলোর বৈদ্যুতিক মিটারও খুলে নেওয়া হয়।

প্রশাসন সূত্র জানায়, সিলেটে পুলিশের ধরপাকড় শিথিল হওয়ায় গেল প্রায় এক বছরে সিলেটের সড়কে বেড়ে যায় ব্যাটারিচালিত রিকশা। আগে যেসব রিকশা পাড়া-মহল্লার ভেতরে চলাচল করতো, সেগুলোও উঠে আসে রাজপথে। ফলে নগরীতে যানজট বেড়ে যায়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নগরীর ব্যস্ততম সড়কগুলোতে যানজট লেগেই থাকে। এই অবস্থায় ব্যাটারিচালিত অবৈধ রিকশা ও অটোরিকশা (টমটম) চলাচল বন্ধে গত সোমবার থেকে অভিযানে নামে সিলেট মেট্রোপলিটন পুলিশ। গত তিন ধরে চলছে এ অভিযান।

অভিযানের ফলে সিলেটের প্রধান সড়কগুলো থেকে উধাও হয়ে গেছে অবৈধ রিকশা। পুলিশ ও র‌্যাব এসব অবৈধ রিকশার চার্জিং স্টেশনগুলোতে অভিযান শুরু করে। অন্তত ৩৮টি চার্জিং স্টেশনে অভিযান চালিয়ে মিটার জব্দ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, বিদ্যুৎ বিভাগের দেওয়া তালিকা অনুযায়ী চার্জিং পয়েন্টগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের কার্যক্রম চলছে। এর বাইরেও যদি কোথাও সংযোগ থাকে, সেগুলোও বিচ্ছিন্ন করা হবে।

জনপ্রিয়

সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী

সিলেটের ৩৮টি আটোরিকশার চার্জার স্টেশনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশের সময় : ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫