, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা

সুনামগঞ্জে জাল সনদ তৈরির অপরাধে ২ তরুণের কারাদণ্ড, দোকান সিলগালা

জন্মনিবন্ধন সনদে বয়স বাড়াতে এসএসসি পাসের জাল সনদ তৈরি এবং সহায়তার অপরাধে সুনামগঞ্জের ধর্মপাশায় দুই তরুণকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় এ দণ্ড দেন।

কারাদণ্ডপ্রাপ্ত দুজন হলেন উপজেলার সদর ইউনিয়নের মহিষের বাতান গ্রামের মো. স্বপন মিয়া (১৯) এবং সদর বাজারের মহসিন টেলিকম অ্যান্ড ফটোস্ট্যাট ডিজিটাল স্টুডিওর কর্মচারী শফিকুল ইসলাম রাব্বী (২০)। তাঁর বাড়ি উপজেলা সদরের উকিলপাড়া এলাকায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্বপন মিয়ার জন্মনিবন্ধন সনদে জন্মতারিখ ছিল ৩১ অক্টোবর ২০০৫। বয়স দুই বছর বাড়ানোর জন্য সংশোধিত নিবন্ধনে জন্মতারিখ দেখানো হয় ২০০৩ সালের ৩১ অক্টোবর। প্রমাণস্বরূপ তিনি শফিকুলের সহায়তায় এসএসসি পাসের জাল সনদ তৈরি করেন। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ওই সনদসহ ইউএনওর কার্যালয়ে আসেন স্বপন।

সনদে অসংগতি ধরা পড়লে ইউএনও স্বপনকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাঁকে নিয়ে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে জাল সনদ তৈরির দোকানে যান। সেখান থেকে একটি ল্যাপটপ জব্দ করা হয়, যাতে এসএসসি পাসের জাল সনদ ও জাতীয় পরিচয়পত্র তৈরির প্রমাণ এবং এক চিকিৎসকের স্ক্যান করা স্বাক্ষর পাওয়া যায়। এ সময় স্বপন ও শফিকুল ঘটনাটি স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার আইন, ২০০৯–এর ৫০ ধারা অনুযায়ী তাঁদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রাত সোয়া আটটার দিকে দোকানটি সিলগালা করা হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, দণ্ডপ্রাপ্ত দুজনকে কারাগারে পাঠানো হবে।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, জন্মনিবন্ধনে বয়স বাড়াতে জাল এসএসসি সনদ তৈরির ঘটনায় দুই তরুণকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একটি ল্যাপটপ জব্দ ও দোকানটি সিলগালা করা হয়েছে।

জনপ্রিয়

সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী

সুনামগঞ্জে জাল সনদ তৈরির অপরাধে ২ তরুণের কারাদণ্ড, দোকান সিলগালা

প্রকাশের সময় : ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫