, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশের কাজ শিগগিরই শুরু

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে বিশ্বরোড অংশের চার লেনের কাজ দ্রুতই শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশ পরিদর্শন শেষে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

এহছানুল হক বলেন, ৫ আগস্টের পরে এখানে যারা ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মরত লোকজন ছিলেন, তারা নিজ দেশে চলে গেছেন। তারা নিরাপত্তার জন্য ভয় পেতেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে তাদেরকে আশ্বস্ত করেছি, এখানে এলে তাদের নিরাপত্তার কোনো ঘাটতি হবে না।

প্রকল্প ব্যবস্থাপকের বরাত দিয়ে তিনি বলেন, ‘উনারা দ্রুত ফিরে আসছেন, কাজে নামবেন। একটি জাহাজে মালামাল আসছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে এখানকার কাজ শেষ হবে বলে আমরা আশা করছি।

এতে ভোগান্তি কমে আসবে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর মোহাম্মদ নিজাম উদ্দিন, সড়কের প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ, সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন, বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। এ সময় সড়কসচিব সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

জনপ্রিয়

সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশের কাজ শিগগিরই শুরু

প্রকাশের সময় : ০৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫