, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা

সিলেটে ‘শিলং তীর’ খেলা নিষিদ্ধ করলো প্রশাসন

সিলেট আশঙ্কাজনক হারে ভারতীয় ‘শিলং তীর’ নামক জুয়া খেলা বৃদ্ধি পেয়েছে। সিলেট জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ‘শিলং তীর’ খেলায় আসক্ত হয়ে পড়েছেন। তাই সামাজিক বিশৃঙ্খলা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় সিলেট জেলায় তীর খেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে সিলেট জেলা প্রশাসন।

রবিবার (২১ সেপ্টেম্বর) ‘শিলং তীর’ খেলা নিষিদ্ধ ঘোষণা করেছেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম। সোমবার (২২ সেপ্টেম্বর) এ নির্দেশনা প্রকাশ করা হয়।

এক লিখিত আদেশে জেলা ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বলেন, ‘যেহেতু, সাম্প্রতিক সময়ে সিলেট জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ‘শিলং তীর’ নামক অনলাইন জুয়ার সাথে জড়িত হওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, এবং যেহেতু উক্ত খেলার সাথে জড়িত হওয়ার ফলে সামাজিক বিশৃঙ্খলা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেহেতু, সিলেট জেলায় ‘শিলং তীর’ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এ আদেশ অমান্য করা হলে ‘শিলং তীর’ এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ আদেশ সরকারি আদেশ হিসেবে গণ্য হবে।

জনপ্রিয়

সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী

সিলেটে ‘শিলং তীর’ খেলা নিষিদ্ধ করলো প্রশাসন

প্রকাশের সময় : ১২:০০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫