, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা

সাদাপাথর লুট : রিমান্ডে বিএনপির পদ স্থগিত নেতা সাহাব উদ্দিন

সিলেটে সাদা পাথর লুটের ঘটনার অন্যতম হোতা হিসেবে অভিযুক্ত কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সভাপতি (পদ স্থগিত) সাহাব উদ্দিনের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রবিবার (২১ সেপ্টেম্বর) তাকে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ আমলি আদালত-৭ এর বিচারক ধ্রুব জ্যোতি পালের আদালতে ৫ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার (২১ সেপ্টেম্বর) সাহাব উদ্দিনকে দুপুরে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ আমলি আদালতে তোলা হলে আদালত তাকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১৩ সেপ্টেম্বর রাতে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। গ্রেফতারের পর রাতেই তাকে সিলেট কোতোয়ালী থানায় হস্তান্তর করে র‍্যাব। তার বিরুদ্ধে আলোচিত সাদা পাথর লুট ছাড়াও সাতটি মামলা রয়েছে বলেও জানায় র‌্যাব।

তারও আগে গত ১১ আগস্ট রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়। বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ড’-এ জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের দলীয় সব পদ স্থগিতের এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত সাহাব উদ্দিন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। তিনি ভোলাগঞ্জ এলাকার মৃত আব্দুল বারীর ছেলে।

জনপ্রিয়

সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী

সাদাপাথর লুট : রিমান্ডে বিএনপির পদ স্থগিত নেতা সাহাব উদ্দিন

প্রকাশের সময় : ১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫