, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা

মৌলভীবাজারে রেললাইনের পাশে পড়ে ছিল তরুণের নিথর দেহ

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া গ্যাস কূপ এলাকার ঢাকা-সিলেট রেললাইনের পাশ থেকে অজ্ঞাত (১৮) এক তরুণের মরদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল জিআরপি পুলিশ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া নামক স্থানে রেললাইনের পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। পরে জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জানা গেছে, শুক্রবার দুপুরে স্থানীয়রা রেললাইনের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে বন বিভাগ ও পুলিশকে খবর দেন।

পরে জিআরপি পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার এসআই দীপক সরকার জানান, মাগুরছড়া এলাকায় রেললাইনের পাশে ১৮ বছরের এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণের জন্য প্রক্রিয়া চলছে।

তিনি আরো জানান, নিহতের মাথায় বড় আঘাতের চিহ্ন রয়েছে।

পরনে পাঞ্জাবি ও প্যান্ট রয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা বোঝা যাচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত চলমান আছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জনপ্রিয়

সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী

মৌলভীবাজারে রেললাইনের পাশে পড়ে ছিল তরুণের নিথর দেহ

প্রকাশের সময় : ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫