, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা

সিলেটে কিশোরীকে যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল, মাদ্রাসা শিক্ষক আটক

সিলেটের কানাইঘাটে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শরিফ উদ্দিনকে বালাগঞ্জের তাজপুর থেকে আটক করা হয় বলে জানান কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল।

এরআগে এক কিশোরীকে যৌন নিপীড়নের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই অভিযুক্ত শরিফ উদ্দিন শরিফ পলাতক ছিলেন। অবশেষে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শরিফ উদ্দিনের বাবার নাম মুহিবুর রহমান। তিনি বিবাহিত এবং দুই স্ত্রী ও দুই সন্তানের জনক। তিনি কানাইঘাটের একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

ওসি জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে এক কিশোরীকে নিপীড়ন করতে দেখা যায়। ঘটনার পর থেকে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে শনাক্ত করে। পরবর্তীতে অভিযান চালিয়ে বালাগঞ্জের তাজপুর থেকে অভিযুক্ত মৌলভী মো. শরিফ উদ্দিন শরিফকে আটক করা হয়। এই ঘটনায় তার কাছে থাকা মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এর আগে, মৌলভী মো. শরিফ উদ্দিন শরিফ মোবাইলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করে। ঘটনার পর থেকে পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। পুলিশ বৃহস্পতিবার রাতে শরিফ উদ্দিনের সিঙ্গারীপাড়ের বাড়িতে অভিযান চালায়। এরপর হরিপুর ও বালাগঞ্জে তার অবস্থান পাওয়া গেলেও অভিযান চালিয়েও তাকে আটক করা সম্ভব হয়নি।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয়

সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী

সিলেটে কিশোরীকে যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল, মাদ্রাসা শিক্ষক আটক

প্রকাশের সময় : ০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫