, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা

দক্ষিণ সুরমার মোগলাবাজারে দুই বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বালক গ্রেপ্তার

সিলেটের মোগলাবাজার এলাকায় দুই বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ধর্ষণ মামলা করেছে ওই শিশুর পরিবার। মামলা দায়েরের পর অভিযুক্ত বালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ তথ্য জানিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার ওই শিশুর পরিবারের পক্ষ থেকে ধর্ষষের অভিযোগে মামলা দায়ের করা হয়। এরপর রাতেই অভিযুক্ত বালককে গ্রেপ্তার করা হয়েছে।

আটক বালকের বয়স ১২/১৩ বছর জানিয়ে তিনি বলেন, সে ওই শিশুদের প্রতিবেশি। আদালতের নির্দেশনা মোতাবেক তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুই বছরের শিশুকে ধর্ষণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই শিশুর যৌনাঙ্গে আঘাতের চিহ্ন পেয়েছেন চিকিৎসকরা। তবে পুরুষাঙ্গ নাকি অন্য কিছু দিয়ে আঘাত করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে যেভাবেই হোক শিশুটি যৌন হয়রানির শিকার হয়েছে।

এরআগে সোমবার শিশুটিকে গুরুতর শারীরিক সমস্যার কারণে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-তে ভর্তি করা হয়।

শিশুটির মা জানান, ঘটনার পর থেকে মেয়েটি অস্বাভাবিক আচরণ করছে। সে সবসময় কান্না করছে পরে তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকরা শারীরিক পরীক্ষার পর বিষয়টিকে যৌন নির্যাতনের ঘটনা হিসেবে চিহ্নিত করেন এবং শিশুটিকে ওসিসি সেন্টারে ভর্তি করেন।

চিকিৎসকরা জানান, শিশুটিকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এটি একটি পুলিশ কেস হিসেবে নথিভুক্ত করা উচিত। এ বিষয়ে থানায় যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়।

শিশুটির বাবা জানান, গত ১০ আগষ্ট এ ঘটনার পর একজন পুলিশ সদস্য ঘটনাস্থলে আসেন সে সময় স্থানীয় মুরুব্বিরা পুলিশের সাথে কথা বলেন তার পরই পুলিশ চলে যায়।

জনপ্রিয়

সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী

দক্ষিণ সুরমার মোগলাবাজারে দুই বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বালক গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫