, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা

সিলেটে যুবলীগ নেতা জুয়েল গ্রেপ্তার

সিলেটে জুয়েল আহমদ নামের যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ১০ নম্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে কোর্টে পাঠানো হয়।

জুয়েল উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনের বিরোধিতা এবং হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে।

জুয়েলের বিরুদ্ধে একাধিক ওয়ারেন্টও ছিল। তাকে ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে থানায় অন্য কোনো মামলা আছে কিনা – তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ওয়ারেন্ট থাকায় জুয়েল আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। বুধবার তাকে কোর্টে পাঠানো হবে।

জনপ্রিয়

সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী

সিলেটে যুবলীগ নেতা জুয়েল গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫