, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা
আদালতে জবানবন্দি

মৌলভীবাজারে বোনকে উত্ত্যক্তের জেরে বখাটেকে হত্যা করলো ভাই

মৌলভীবাজারের কমলগঞ্জে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া যুবক লিটন মিয়া (২৭) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

ঘটনায় জড়িত শামীম আহমদ (৩৪)কে গ্রেপ্তারের পর সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আদালতে তোলা হলে ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ ধারায় তিনি হত্যার দায় স্বীকার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) জাফর হোসেন।

তিনি জানান, রবিবার বিকেলে রাজনগর থানা এলাকা থেকে শামীমকে গ্রেপ্তার করে পিবিআইয়ের একটি টিম। আদালতে দেওয়া জবানবন্দিতে শামীম স্বীকার করেন, তার বোনকে লিটন উত্যক্ত করতো। এছাড়া এলাকায় লিটন বখাটেপনা ও চুরি-চামারির সঙ্গেও জড়িত ছিল। এসব কারণে ৭ থেকে ৮ জন মিলে তাকে হত্যা করে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর সকালে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রামে একটি মসজিদের পাশে লিটনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত লিটন ওই গ্রামের সত্তার মিয়ার ছেলে।

জনপ্রিয়

সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী

আদালতে জবানবন্দি

মৌলভীবাজারে বোনকে উত্ত্যক্তের জেরে বখাটেকে হত্যা করলো ভাই

প্রকাশের সময় : ০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫