, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা

সিলেটে র‍্যাবের হেফাজতে হত্যা মামলার আসামির গলায় কম্বল পেঁচিয়ে ‘আত্মহত্যা’

সিলেটে র‍্যাবের হেফাজতে থাকা তানভীর চৌধুরী নামে হত্যা মামলার এক আসামির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে সিলেটের শ্রীরামপুর এলাকার র‍্যাব-৯-এর কার্যালয় থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি গলায় কম্বল পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে র‍্যাব। এর আগে শনিবার রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-৯।

তানভীর চৌধুরী গাজীপুর এলাকার বাসিন্দা। তিনি নওগাঁ জেলার একটি হত্যা মামলার একমাত্র আসামি ছিলেন।

র‍্যাব জানায়, নওগাঁ জেলার একটি থানার হত্যা মামলার আসামি তানভীর চৌধুরী। গত শনিবার রাতে তাঁকে সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাঁকে শ্রীরামপুর এলাকার র‍্যাব-৯-এর কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে তাঁকে রাতে শোয়ার জন্য একটি কম্বল দেওয়া হয়েছিল। সকাল সাড়ে ৮টার দিকে তিনি গলায় কম্বল পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে তাঁর লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ আজ সোমবার আজকের পত্রিকাকে বলেন, তানভীর চৌধুরী গতকাল সকাল সাড়ে ৮টার দিকে আত্মহত্যা করেন। আমাদের সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে, তাঁকে গায়ে জড়ানোর জন্য দেওয়া কম্বল গলায় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। এটি তাঁর পরিবার, জেলা প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিরা দেখেছেন। পরে তাঁর লাশের ময়নাতদন্ত করে পরিবারের কাছে দেওয়া হয়েছে এবং স্বজনেরা নিয়ে গেছেন।

জনপ্রিয়

সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী

সিলেটে র‍্যাবের হেফাজতে হত্যা মামলার আসামির গলায় কম্বল পেঁচিয়ে ‘আত্মহত্যা’

প্রকাশের সময় : ০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫