, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা

জকিগঞ্জে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাঁচাতে গিয়ে নিজেই চলে গেলেন পরপারে 

সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আবুল হাসান (২২) নামের তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সোনাসার গ্রামের মোল্লাবাড়ির আব্দুল মালিকের ছেলে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা রাতে জকিগঞ্জ-সিলেট সড়কের চেকপোস্ট এলাকায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি হঠাৎ করে আবুল হাসানের মোটরসাইকেলের সামনে চলে আসেন। তাকে রক্ষা করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন আবুল হাসান এবং তার সঙ্গে আরও দুইজন। আহতদের মধ্যে আবুল হাসানকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ৭ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার দুপুরে তিনি মারা যান।

তরুণ আবুল হাসানের করুণ মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য আবেদন করা হলে লাশ দাফনের অনুমতি দিয়েছেন।

জনপ্রিয়

সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী

জকিগঞ্জে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাঁচাতে গিয়ে নিজেই চলে গেলেন পরপারে 

প্রকাশের সময় : ০২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫