, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা

বিয়ানীবাজারে সাঁতার প্রতিযোগিতায় স্কুলের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

সিলেটের বিয়ানীবাজারে আন্তক্লাস সাঁতার প্রতিযোগিতায় মাজেদুর রহমান সাহেদ (১৩) নামের এক শিক্ষার্থী পানিতে তলিয়ে গেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিয়ানীবাজার পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চবিদ্যালয়সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

মাজেদুর রহমান সাহেদ ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং পৌর শহরের কসবা নোয়াটিলার গ্রামের কাঠমিস্ত্রি ইমাম উদ্দিনের ছেলে।

জানা যায়, আজ দুপুরে আন্তক্লাস সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে স্কুলের পাশে ওই পুকুরে নামেন মাজেদসহ অন্যরা। সাঁতার কাটতে গিয়ে হাঁপিয়ে উঠলে একপর্যায়ে সে তলিয়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক আব্দুল হেকিম বলেন, পুকুরটি একেবারে ছোট ছিল। মাঝখানে যাওয়ার পর সহপাঠীরা দেখেন মাজেদ ডুবে যাচ্ছে। তারা তাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলেটার জন্য খুবই খারাপ লাগছে। আসলে হায়াত নাই।

বিয়ানীবাজার থানার সাব-ইন্সপেক্টর দিপঙ্কর সরকার বলেন, ওই শিক্ষার্থীর পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য আবেদন করেছে। পরবর্তীকালে সেটি অনুমোদন দেওয়া হয়

জনপ্রিয়

সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী

বিয়ানীবাজারে সাঁতার প্রতিযোগিতায় স্কুলের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

প্রকাশের সময় : ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫