, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা

সিলেটে ভোটার বেড়েছে ১ লাখ ৫৫ হাজার ৪৭০ জন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৯৮ পড়া হয়েছে

আগামী নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র ও ভোটারের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুনভাবে সিলেটের ছয়টি আসনে ভোটার বেড়েছে ১ লাখ ৫৫ হাজার ৪৭০ জন। তারমধ্যে পুরুষ ৭০ হাজার ৭২ জন ও নারী ৫৯ হাজার ৯৬১ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার বেড়েছে আরও ৫জন। তবে এবার ভোটগ্রহণ কক্ষের সংখ্যা কমেছে। খসড়া তালিকায় ভোটগ্রহণ কক্ষের সংখ্যা রয়েছে ৫ হাজার ৬৪৫টি। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কক্ষের সংখ্যা ছিল ৬ হাজার ৬টি। সেই হিসেবে ভোটগ্রহণ কক্ষের সংখ্যা কমেছে ৩৬১টি। অবশ্য ভোটকেন্দ্রের সংখ্যা আগের মতোই ১ হাজার ১৩টি রয়েছে।

সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত খসড়া ভোটকেন্দ্র ও ভোটার তালিকা অনুসারে বর্তমানে সিলেটের ৬টি আসনে মোট ভোটার রয়েছেন ২৮ লাখ ৭০ হাজার ৮০১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৬২ হাজার ৪৭৭ জন ও নারী ভোটার ১৩ লাখ ৮২ হাজার ৮৮৭। তাছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৫ জন।

সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম বলেন, আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত খসড়া ভোটার তালিকার বিষয়ে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার যে কেউ আপত্তি বা দাবি জানাতে পারবেন। এরপর এটি নিয়ে শুনানি হবে। শুনানির পরে অক্টোবর মাসের শেষ সপ্তাহে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

জনপ্রিয়

সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী

সিলেটে ভোটার বেড়েছে ১ লাখ ৫৫ হাজার ৪৭০ জন

প্রকাশের সময় : ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫