, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা

দায়িত্বভার গ্রহণ করলেন এসএমপির নতুন কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী। তিনি বুধবার বিদায়ী পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিমের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

এ তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে বুধবার বিকালে নতুন কমিশনার সিলেট এম.এ.জি. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে ফুল দিয়ে বরণ ও স্বাগত জানান এসএমপি‘র উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ রিয়াজুল কবির, পিএসসি, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি ও ডিসি-উত্তর) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আহমাদ মাঈনুল হাসান।

উল্লেখ্য, আবদুল কুদ্দুছ চৌধুরী সিলেটে বদলির আগে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি)-এর কমান্ড্যান্ট ডিআইজি ছিলেন।

এদিকে, সদ্যবিদায়ী এসএমপি কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম- সেবা) বুধবার রাতেই সিলেট ছাড়বেন বলে জানা গেছে। তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়ে ঢাকায় বদলি হয়েছেন। তাঁকে এন্টি টেররিজম ইউনিটের দায়িত্ব প্রদান করা হয়েছে।

জনপ্রিয়

সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী

দায়িত্বভার গ্রহণ করলেন এসএমপির নতুন কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী

প্রকাশের সময় : ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫