, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা

হবিগঞ্জে পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরের খাবার খেয়ে বাড়ির পার্শ্ববর্তী উঠানে খেলাধুলা করছিল ওই তিন শিশু। পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে নিখোঁজ হয়। পরে স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে নামেন। একে একে তিন শিশুকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. চম্পক কিশোর সাহা সুমন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত শিশুরা হলো-নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের রতীশ সরকারের ছেলে শ্রাবণ সরকার (৪), জগাই সরকারের ছেলে শুভ সরকার (৭) এবং শ্রাবণ ও শুভর ফুফাতো বোন রহনা সরকার (৫)।

একই পরিবারের তিন শিশুর মৃত্যুতে পরিবার ও স্বজনদের আহাজারিতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয়

সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী

হবিগঞ্জে পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০২:১০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫