, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা
সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় 

‘সিলেটে ভূঁইফোড় সাংবাদিকদের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১০৬ পড়া হয়েছে

সিলেটে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় তিনি সাংবাদিকদের পেশাদারিত্ব, নৈতিকতা ও দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে ভূঁইফোড় সাংবাদিকতা ও তদবির সংস্কৃতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।

মতবিনিময় সভায় ডিসি সারওয়ার আলম বলেন, “আমি ঘুষ খাইনি, ঘুষ খাই না এবং ভবিষ্যতেও খাবো না। কারো ব্যক্তিগত স্বার্থে কিংবা কোনো কমিউনিটির নাম ব্যবহার করে যদি আমার কাছে তদবির আসে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। প্রশাসনকে পেশাদারভাবে পরিচালনা করতে হলে এসব অনৈতিক চাপ মোকাবেলা করতে হবে।”

তিনি আরও বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। তবে এই পেশাকে যারা নিজের স্বার্থে অপব্যবহার করছেন, সাংবাদিক নামধারী হয়ে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন—তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ভূঁইফোড় সাংবাদিকদের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে থাকবো।”

সভায় সিলেটে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও নিবন্ধিত অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন এবং জেলা প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সম্পর্ক উন্নয়ন নিয়ে মতামত প্রদান করেন। তারা সংবাদ সংগ্রহে প্রশাসনের সহযোগিতা এবং তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও গঠনমূলক মনোভাব প্রত্যাশা করেন।

জেলা প্রশাসক সাংবাদিকদের এসব প্রস্তাবে সম্মতি জানিয়ে বলেন, প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সুস্থ ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক থাকা জরুরি। “গঠনমূলক সমালোচনা থাকলে আমরা তা অবশ্যই গ্রহণ করবো। তবে অপপ্রচার, বিভ্রান্তি ছড়ানো বা উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ কখনোই কাম্য নয়,”—বলেন তিনি।

সভা শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হন এবং সিলেটের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।

জনপ্রিয়

সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী

সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় 

‘সিলেটে ভূঁইফোড় সাংবাদিকদের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা’

প্রকাশের সময় : ১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫