, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা

সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড

সুনামগঞ্জ জেলার তাহিরপুরে শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতে তাদের ১২ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এর আগে ভোররাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের জালালপুর এলাকা থেকে বালুবোঝাই নৌকাসহ তাদের আটক করা হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলা উত্তর বড়দল ইউনিয়নের জালালপুর গ্রামের মুসা মিয়ার ছেলে ফারুক মিয়া (৩০), কিতাব আলীর ছেলে সাদ্দাম হোসেন (৩৫) ও সোহাগ মিয়া (৩০)।

তথ্য নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, শান্তিপুর নদী থেকে বালু উত্তোলন করে নৌকা বোঝাই করে জালালপুর এলাকা দিয়ে পাচারের সময় স্থানীয়রা ওই তিনজনকে আটক করে। পরে পুলিশকে জানালে নৌকাসহ ৩ জনকে থানায় নিয়ে আসে। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ১২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। নৌকা ও বালু সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু জানান, উপজেলায় সব অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। কোনো অনিয়মে ছাড় দেয়া হবে না। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী

সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড

প্রকাশের সময় : ০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫