, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা

সিলেটের শাহপরাণে ছেলের ছুরিকাঘাতে বৃদ্ধ মায়ের মৃত্যু

সিলেটে ছেলের হাতে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ মা। তার নাম রহিমা বেগম (৭০)।

তিনি সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানাধীন শাহপরান আবাসিক এলাকার ২নং রোডের, ৮নং বাসার আব্দুস সালামের মালিকানাধীন হেপি কমপ্লেক্সের ভাড়াটিয়া আব্দুল গাফ্ফারের স্ত্রী।

তাঁর স্থায়ী ঠিকানা জকিগঞ্জ থানার কসকনকপুর ইউনিয়নের আইওর গ্রামে।

শাহপরান থানাপুলিশ ও তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে ছুরিকাঘাত করে রহিমা বেগমকে তারই ছেলে বদরুল ইসলাম (৪২) হত্যা করেছে বলে তাদের ধারনা। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। রবিবার (৩১ আগস্ট) দিবাগত রাতের কোনো একসময়ে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়। সোমবার সকাল ১১টার দিকে ৯৯৯- এ কল দিলে শাহপরাণ থানাপুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তারা লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য দুপুর দেড়টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বদরুল ইসলাম ইমমতি পেশায় নিযুক্ত থাকলেও গত ৪ মাস ধরে তিনি চাকরিচ্যুত অবস্থায় ছিলেন। তিনি তার বাবা মার চতুর্থ সন্তান। অপর একটি সূত্র জানিয়েছে, বদরুল মানসিক সমস্যাগ্রস্ত।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার এসআই সোহেল। তিনি বলেন, আমরা সুরৎহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

জনপ্রিয়

সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী

সিলেটের শাহপরাণে ছেলের ছুরিকাঘাতে বৃদ্ধ মায়ের মৃত্যু

প্রকাশের সময় : ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫