, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা

কানাইঘাটে হাঁস নিয়ে দ্বন্দ্বে চাচাতো ভাইকে খুন, মূল আসামি গ্রেফতার

সিলেটের কানাইঘাটে হাঁস মারা নিয়ে বিরোধের জেরে সাইদুর রহমান হত্যাকান্ডের মূল আসামি ইমরান আহমদ (৩০) সিলেট শহরের কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেফতার হয়েছেন।

শনিবার ভোর রাত আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আউয়াল। অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) দুর্গা কুমার দেব, এসআই (নিঃ) শৈলেশ চন্দ্র দাস ও তাদের সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃত ইমরান আহমদ শাহাপুর গ্রামের রকিব আলী ওরফে আব্দুর রকিবের ছেলে। তাকে যথাযথ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত সাইদুর রহমান ও তার ভাইদের একটি হাঁসের খামার ছিল। সম্প্রতি ইমরান ধানক্ষেতে বিষ প্রয়োগ করলে হাঁসগুলো সেখানে গিয়ে খাবার খায় এবং এতে প্রায় ১০-১৫টি হাঁস মারা যায়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়।

শুক্রবার (৩০ আগস্ট) জুমার নামাজের পর শাহাপুর গ্রামে কথাকাটাকাটির একপর্যায়ে ইমরান ধারালো অস্ত্র দিয়ে সাইদুর রহমান ও তার দুই ভাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সাইদুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর দুই ভাই এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় ধস্তাধস্তিতে ইমরানের মা-ও গুরুতর আহত হন।

কানাইঘাট থানার এসআই খোকন চন্দ্র সরকার জানিয়েছেন, ঘটনার পর নিহতের স্বজনরা মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে ইমরান ও তার বাবাকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী

কানাইঘাটে হাঁস নিয়ে দ্বন্দ্বে চাচাতো ভাইকে খুন, মূল আসামি গ্রেফতার

প্রকাশের সময় : ০১:২১ অপরাহ্ন, রবিবার, ৩১ আগস্ট ২০২৫