, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা

সিলেটে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম গ্রাম থেকে হোসনেয়ারা বেগম (৩০) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি সৌদি আরব প্রবাসী ছয়দুর রহমানের স্ত্রী। নিহত হোসনেয়ারার চার বছরের মেয়ে প্রীতি ও তিন বছরের ছেলে লাবিব রয়েছে।

রোববার (৩১ আগস্ট) দুপুরে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে দুই শিশুর কান্নাকাটি শুনে বাড়ির লোকজন দরজা খুলতে চেষ্টা করেন। কিন্তু দরজা বন্ধ থাকায় তারা তা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় হোসনেয়ারার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।

স্থানীয়রা জানান, হোসনেয়ারা ও তার পরিবারের মধ্যে কোনো কলহ ছিল না। স্বামী প্রবাসে থাকায় তিনি সন্তানদের নিয়েই আলাদা থাকতেন।

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শাহাব উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের গলায় রশি পেঁচানো ছিল। ভিকটিমের মোবাইল উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী

সিলেটে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ আগস্ট ২০২৫