, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা

সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবক, ২৪ ঘন্টা ধরে পড়ে আছে লাশ 

সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে ভারতীয় অংশে বাংলাদেশি এক যুবকের লাশ ২৪ ঘন্টা ধরে পড়ে আছে। তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে ওই সীমান্তের ১৩৩৯ নম্বর পিলারের কাছে গুলিতে তিনি মারা যান বলে স্থানীয়রা জানান। তবে শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ সীমান্তে পড়ে রয়েছে বলে জানা গেছে।

নিহত আব্দুর রহমান (৪০) কানাইঘাট উপজেলার আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

স্থানীয় একটি সূত্রে জানা যায়, আব্দুর রহমানসহ কয়েকজন শুক্রবার বিকেলে চোরাচালানের মহিষ আনতে ডোনা সীমান্তের ওই এলাকায় যান। এ সময় বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে ঘটনাস্থলেই আব্দুর রহমান মারা যান।

ঘটনার প্রায় ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও তার লাশ এখনো সীমান্ত এলাকায় পড়ে আছে।

বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল শনিবার বিকেল সাড়ে ৪ টায় বলেন, আজকের আমরা এক যুবকের মরদেহ সীমান্তে পরে থাকার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। বিজিবি ও বিএসএফের মাধ্যমে লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

অপরদিকে উপজেলার ১ নং পূর্ব লক্ষীপ্রসাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম জানান, এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন, জামিল আহমদ, হুসেন আহমদ, আয়নুল হক ও জুমিল আহমদ। আহতদের পুরো পরিচয় পাওয়া যায়নি।

জনপ্রিয়

সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী

সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবক, ২৪ ঘন্টা ধরে পড়ে আছে লাশ 

প্রকাশের সময় : ১০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ আগস্ট ২০২৫