, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা

সিলেটে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, দুই ট্রাফিক পুলিশ প্রত্যাহার

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল হওয়ায় সিলেটের বিয়ানীবাজারের দুই ট্রাফিক পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) রাতে তাদের সিলেট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন সার্জেন্ট দেবাশিষ ও এটিএসআই সাঈদ। ঘটনার সূত্রপাত মঙ্গলবার (২৬ আগস্ট) বিয়ানীবাজার-বারইগ্রাম মহাসড়কের চন্দ্রগ্রাম যাত্রী ছাউনির ভেতরে, যেখানে এক ব্যক্তির কাছ থেকে ট্রাফিক পুলিশ সদস্যদের টাকা লেনদেনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরিহিত পরিবহন চালক মাছুম এটিএসআই সাঈদের হাতে থাকা খাতায় এক হাজার টাকার দুটি নোট ঢুকাচ্ছেন। ভিডিওর কয়েক সেকেন্ড আগে কেউ তাকে বলছেন, আমি মাতিয়ার তুমি ওগুইন দিও (আমি কথা বলতেছি তুমি এই টাকা দিও)। লেনদেন শেষে বিষয়টি সার্জেন্ট দেবাশিষকে জানানো হয়। ভিডিওর দৈর্ঘ্য ২১ সেকেন্ড।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। অভিযুক্ত দুই ট্রাফিক পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।

উল্লেখ্য, সার্জেন্ট দেবাশিষের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইলফোন বন্ধ থাকায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয়

সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী

সিলেটে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, দুই ট্রাফিক পুলিশ প্রত্যাহার

প্রকাশের সময় : ০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫