, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা

‘অপারেশনের ভয়ে’ সিলেট উইমেন্স হাসপাতাল থেকে লাফ দিয়ে পড়ে যুবকের মৃত্যু

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ৯ম তলা থেকে লাফ দেওয়ার পর আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা গেছেন। তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নিহত ফয়েজ আহমদ (৩০) সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। রবিবার (২৪ আগস্ট) রাত আনুমানিক দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, সিলেট মহানগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে মূত্রথলি ও মূত্রনালীর সমস্যা নিয়ে ভর্তি হন সিলেটের কানাইঘাট উপজেলার ফয়েজ আহমেদ। আজ সোমবার (২৫ আগস্ট) তার অপারেশন হ‌ওয়ার কথা ছিল। কিন্তু অপারেশনের ভয়ে রবিবার (২৪ আগস্ট) রাত আনুমানিক দেড়টার দিকে সিলেট মহানগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ৯ম তলার সিড়ির জানালার খোলা অংশ দিয়ে লাফ দেন তিনি। পরবর্তীতে তাকে উদ্ধার করে ওই হাসপাতালের আইসিউতে ভর্তি করা হলে রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অপারেশনের ভয়ে রবিবার রাতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ৯ম তলা থেকে লাফ দিয়ে ফয়েজ আহমেদ আহত হন। পরে হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে তার মৃত্যু হয়। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী

‘অপারেশনের ভয়ে’ সিলেট উইমেন্স হাসপাতাল থেকে লাফ দিয়ে পড়ে যুবকের মৃত্যু

প্রকাশের সময় : ১২:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ আগস্ট ২০২৫