, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা

সুনামগঞ্জে কনে দেখতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ ২

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় আজ ইঞ্জিনচালিত নৌকা ডুবে একশিশু সহ দুইব্যক্তি নিখোঁজ হয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ধর্মপাশা উপজেলার ধারাম হাওরে এ ঘটনা ঘটে। শনিবার দুপুর ২টা পর্যন্ত তাদের খোঁজ মিলেনি।

নিখোঁজ ব্যক্তিরা হলেন- শামসুদ্দিন (৬০) ও শিশু নুসরাত (০৭)। নিখোঁজ শামসুদ্দিন ধর্মপাশা সদর ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে এবং শিশু নুসরাত কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার সকালে ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া থেকে জয়শ্রী ইউনিয়নের মহেশপুরে বিয়ের জন্য কনে দেখতে ইঞ্জিনচালিত নৌকায় করে ৭ জন রওনা দিয়েছিলেন। পথিমধ্যে নৌকাটি ধারাম হাওরে গেলে ঝড়ো বাতাসের কবলে পড়ে ডুবে যায়। এ সময় চালকসহ ৫ জনকে স্থানীয়রা উদ্ধার করলেও শামসুদ্দিন ও শিশু নুসরাত নিখোঁজ হয়। উদ্ধারকৃতদের মধ্যে দু’জনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ধর্মপাশা ফায়ার সার্ভিসের ইনচার্জ লিয়াকত আলী জানান, নিখোঁজ দু’জনকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দলের সদস্যরাও উদ্ধার কাজে অংশ নিবেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক হাওরে নৌকা ডুবে দুইব্যক্তি নিখোঁজের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জনপ্রিয়

সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী

সুনামগঞ্জে কনে দেখতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ ২

প্রকাশের সময় : ০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ আগস্ট ২০২৫