, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা

যানজট নিরসনে মৌলভীবাজারে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ

শহরের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে মৌলভীবাজার শহরের প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।

তিনি জানান, শহরের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে মৌলভীবাজার প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে ভেতরের ছোট রাস্তায় এসব অটোরিকশা চলতে পারবে। এছাড়া রেজিস্ট্রেশনবিহীন কিংবা ‘অন টেস্ট’ লেখা সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ বিষয়ে বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দেন তিনি।

পুলিশ সুপার বলেন, শহরকে যানজটমুক্ত ও নিরাপদ রাখতে হলে ট্রাফিক আইন মেনে চলা জরুরি। আমরা চাই নাগরিকরা সচেতন হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করুক।

তিনি আরও জানান, ধাপে ধাপে জেলার সব উপজেলার প্রধান সড়কগুলোতেও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হবে।

জনপ্রিয়

সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী

যানজট নিরসনে মৌলভীবাজারে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ

প্রকাশের সময় : ০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫