, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা

জকিগঞ্জে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সিলেটের জকিগঞ্জে এক স্কুলছাত্রীকে (১৬) দলবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) রাতে ঢাকার সাভার উপজেলার খাগান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তার ব্যক্তির নাম শাকের আহমদ (২৪)। তাঁর বাড়ি জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মাইজগ্রামে।

চলতি বছরের ২৬ জুলাই ধর্ষণের ওই ঘটনায় কিশোরী বাদী হয়ে ৩০ জুলাই সকালে জকিগঞ্জ থানায় পাঁচ যুবকের নাম উল্লেখ করে মামলা করে। তাঁদের মধ্যে শাকের আহমদের নামও আছে। অন্য আসামিরা হলেন বারহাল ইউনিয়নের নিদনপুর গ্রামের ইমরান আহমদ (২৩), খিলগ্রামের তানজিদ আহমদ (১৮), মাইজগ্রামের শাকিল আহমদ (২১) ও মনতৈল গ্রামের মুমিন আহমদ (২০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৬ জুলাই সকালে এক সহপাঠীকে নিয়ে বারহাল ইউনিয়নের শাহগলি বাজার এলাকার একটি পরিত্যক্ত ইটভাটায় ঘুরতে যায় ওই ছাত্রী। সেখানে গোপনে তাঁদের ছবি তোলেন অভিযুক্ত পাঁচ যুবক। পরে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালান তাঁরা। একপর্যায়ে ওই দুজনের মুখ চেপে ইটভাটার একটি পরিত্যক্ত চুল্লি ঘরে নিয়ে যান যুবকেরা। সেখানে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন তাঁরা। পরে ওই দুজনকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি কাউকে জানালে তাঁদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয়ও দেখান ওই যুবকেরা।

গ্রেপ্তার শাকের আহমেদকে জকিগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন র‍্যাব-৯–এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম।

জনপ্রিয়

সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী

জকিগঞ্জে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫