, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা

সিলেট এসে পৌঁছেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক সারোয়ার আলম

সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক সারোয়ার আলম কর্মস্থলে পৌঁছেছেন। বুধবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। তাকে স্বাগত জানান জেলা প্রশাসনের কর্মকর্তারা। পাথরকাণ্ডে সরকার সিলেটের জেলা প্রশাসক শের মো. মাহবুব মুরাদকে প্রত্যাহার করে ওএসডি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে প্রজ্ঞাপন জারি করে। একই সাথে র‌্যাবের সাবেক আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমকে সিলেটে জেলা প্রশাসকের দায়িত্ব দিয়ে পরিপত্র জারি করে। সারোয়ার আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের একান্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করছিলেন। এদিকে বুধবার বিকেলেই বিদায়ী জেলা প্রশাসক মাহবুব মুরাদ সিলেট ছাড়েন। তার আগে তাকে জেলা প্রশাসন কার্যালয়ে কর্মকর্তারা বিদায়ী শুভেচ্ছা জানান। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২১ আগস্ট) থেকেই সারোয়ার আলম সিলেটের জেলা প্রশাসক হিসাবে আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু করবেন।

জনপ্রিয়

সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী

সিলেট এসে পৌঁছেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক সারোয়ার আলম

প্রকাশের সময় : ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ আগস্ট ২০২৫