, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা

চন্ডিপুলে লাইসেন্স দেখতে চাওয়ায় সিসিক কর্মীর ওপর হামলা, তিনজন গ্রেপ্তার

সিলেট সিটি কর্পোরেশনের এক কর্মচারীর ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে দক্ষিণ সুরমার চন্ডীপুল এলাকায় নর্থ ইস্ট হাসপাতালের সামনের নবীন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখার আদায়কারী মো. ইসমাইল হোসেন রায়হান ওই রেস্টুরেন্টে গিয়ে ব্যবসা পরিচালনার লাইসেন্স দেখতে চাইলে মালিক এম এ সালাম পাঁচজন কর্মচারীসহ তার ওপর হামলা চালান। এ সময় তাকে কিল-ঘুষি মেরে রক্তাক্ত জখম করা হয় এবং তার কাছ থেকে ১০ হাজার টাকা, চশমা, হেডফোন ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

পরে আহত ইসমাইল হোসেনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় সিটি কর্পোরেশনের লাইসেন্স অফিসার রুবেল আহমদ মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন।

মামলার পরদিন রাতেই পুলিশ অভিযুক্তদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে। তারা হলেন- সাগর আলী (২৭), মো. সেলিম আহমদ (৪৫), শহিদুল ইসলাম (১৯)।

পুলিশ জানায়, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জনপ্রিয়

সিলেটে শাহজালাল মাজার মসজিদে ১৫তম তারাবিতে অংশ নেবেন নাসীরুদ্দীন পাটোয়ারী

চন্ডিপুলে লাইসেন্স দেখতে চাওয়ায় সিসিক কর্মীর ওপর হামলা, তিনজন গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ আগস্ট ২০২৫