, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অনুমোদন সম্পন্ন : সিলেট নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেটে কোরবানির পশু জবাইয়ের সময় দুর্ঘটনায় আহত ৮০ জন

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90

সিলেটের বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাইয়ের সময় দুর্ঘটনায় আহত হয়ে কমপক্ষে ৮০ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শনিবার (৭ জুন) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত এই সংখ্যক লোক হাসপাতালে ভর্তি হন বা চিকিৎসা নেন। আহতদের মধ্যে কেউ ষাঁড়ের গুতোয়, কেউবা ধারালো ছুরি বা দা দিয়ে মাংস কাটতে গিয়ে আঘাতপ্রাপ্ত হন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইউনিট জানিয়েছে, আহতদের মধ্যে ২৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

নগরীর মিরাবাজার এলাকার বাসিন্দা আব্দুল হাকিম বলেন, সকালে আমরা কয়েকজন মিলে গরু কোরবানির প্রস্তুতি নিচ্ছিলাম। পাঁচজন ধরে রাখা অবস্থায় হঠাৎ গরুটি লাফিয়ে ওঠে। এসময় দুজন গরুর রশি ছেড়ে দিলে পাশে থাকা একজনের ধারালো দা আমার হাতে লাগে। কেটে প্রচুর রক্ত বের হয়।

পাঠানটুলা এলাকার বাসিন্দা রহিম উদ্দিন বলেন, কোরবানির মাংস কাটার সময় হাত ফসকে ছুরির আঘাতে আমার বাম পা কেটে যায়। প্রচুর রক্তক্ষরণ হয়।

ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, গুরুতর আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আশা করা যাচ্ছে তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

জনপ্রিয়

অনুমোদন সম্পন্ন : সিলেট নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন

সিলেটে কোরবানির পশু জবাইয়ের সময় দুর্ঘটনায় আহত ৮০ জন

প্রকাশের সময় : ০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫